1. »
  2. সমগ্র দেশ

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ০৪:৪৬ পিএম | আপডেট: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ০৪:৪৬ পিএম

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা নীতি দত্ত চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (২৭ মার্চ) সকালে সুতাকর্মপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নীতি দত্ত চাকমা (৪৫) পানছড়ি উপজেলা ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সংগঠক ছিলেন। তিনি উত্তর শান্তিপুর এলাকার বাসিন্দা।

স্থানীয়দের তথ্যমতে, সকালে একটি দোকানে বসে থাকা অবস্থায় কয়েকজন সশস্ত্র ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার শরীরে গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে এবং তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিকে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এই হত্যার জন্য প্রতিপক্ষকে দায়ী করলেও সংশ্লিষ্ট পক্ষ অভিযোগ অস্বীকার করেছে। স্থানীয়ভাবে অভ্যন্তরীণ বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলেও ধারণা করা হচ্ছে।