গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্কুল অধ্যক্ষের মৃত্যু
রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ০১:০৩ পিএম | আপডেট: রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ০১:০৩ পিএম
ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হওয়া স্কুল অধ্যক্ষ সাহেদা আহমেদ রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ রোববার (২৯ মার্চ) সকালে তার মৃত্যু হয়।
জানা গেছে, ঢাকা অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল-এর অধ্যক্ষ সাহেদা আহমেদ ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে গাজীপুরের শ্রীপুর উপজেলার গ্রামের বাড়িতে গিয়েছিলেন। গত বুধবার (২৫ মার্চ) রাতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে হঠাৎ আগুন লেগে গেলে তিনি গুরুতর দগ্ধ হন। এতে তার শরীরের প্রায় ৫৫ শতাংশ পুড়ে যায়।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
নিহতের স্বামী প্রফেসর জসিম উদ্দিন জানান, দীর্ঘ চিকিৎসার পরও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
আরও পড়ুন
- তৃতীয়বারের মতো খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
- সারাদেশে বিশেষ অভিযানে নামছে র্যাব
- সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক
- বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ
- ঢাকায় আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা
- রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যা: ইয়াবা সেবনে বাধা দেওয়াই হলো কাল
- ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮