শাহজালাল বিমানবন্দরে টয়লেট থেকে ১৫৩ স্বর্ণের বার উদ্ধার
রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ০১:১০ পিএম | আপডেট: রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ০১:১০ পিএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ একটি বিমানের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) বিমানবন্দরের গোয়েন্দা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ১৮ কেজি, যার বাজারমূল্য আনুমানিক ৩৮ কোটি টাকা।
জানা গেছে, শনিবার দিবাগত রাতে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর একটি ফ্লাইটে এসব স্বর্ণের বার আনা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অবতরণের পর থেকেই ফ্লাইটটি নজরদারিতে রাখা হয়।
পরবর্তীতে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও গোয়েন্দা সংস্থার সদস্যরা যৌথভাবে তল্লাশি চালিয়ে কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতরে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় বারগুলো উদ্ধার করেন।
উদ্ধার হওয়া স্বর্ণ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
আরও পড়ুন
- গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্কুল অধ্যক্ষের মৃত্যু
- তেল নেওয়া নিয়ে বিরোধ, ট্রাকচাপায় পাম্প ম্যানেজার নিহত
- খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা
- রাজধানীতে যুবদল নেতা হত্য, রিভলবার দুই শুটার গ্রেপ্তার
- বগুড়ার সাবেক এমপি রাজধানী থেকে গ্রেপ্তার
- গাইবান্ধায় থানায় ঢুকে পুলিশের ওপর জামায়াত নেতার হামলা, আটক ১
- ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা, কমলাপুর-সদরঘাটে ভিড়
- জামালপুরে ভাসমান সেতু ভেঙে নদীতে ডুবে নিহত বেড়ে ৫