আজও শাহজালালে ১৮টি ফ্লাইট বাতিল
সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ১১:১৩ এএম | আপডেট: সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ১১:১৩ এএম
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রেখেছে। এর প্রভাব পড়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর ফ্লাইট পরিচালনায়।
এই পরিস্থিতিতে সোমবার (৩০ মার্চ) আরও ১৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫৮টি।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানিয়েছে, আকাশপথ বন্ধ থাকায় প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যক ফ্লাইট বাতিল হচ্ছে। ফেব্রুয়ারির শেষ দিন থেকে মার্চের প্রতিটি দিনেই বিভিন্ন সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে, যা চলমান সংকটের প্রভাব স্পষ্টভাবে তুলে ধরে।
সোমবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে— কুয়েতগামী ২টি, Air Arabia-এর ৪টি (শারজাহ), Gulf Air-এর ২টি, Qatar Airways-এর ৪টি, Emirates-এর ২টি এবং Jazeera Airways-এর ৪টি ফ্লাইট।
আরও পড়ুন
- তৃতীয়বারের মতো খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
- সারাদেশে বিশেষ অভিযানে নামছে র্যাব
- সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক
- বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ
- ঢাকায় আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা
- রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যা: ইয়াবা সেবনে বাধা দেওয়াই হলো কাল
- ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮