মিজানুর রহমান আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল, দেশ ত্যাগের নির্দেশ
বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ০১:২৫ পিএম | আপডেট: বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ০৩:২৫ পিএম
বাংলাদেশের বিতর্কিত ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারির অস্ট্রেলিয়া ভিসা বাতিল করেছে দেশটির সরকার।
বুধবার (১ এপ্রিল) ডেইলি মেইলের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আজহারি বর্তমানে অস্ট্রেলিয়া ত্যাগের অপেক্ষায় রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, আজহারি তার ‘লিগ্যাসি অব ফেইথ’ সিরিজের অংশ হিসেবে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা সফর করছিলেন। সফরের মাঝপথে ভিসা বাতিলের সংবাদ জানানো হয়।
অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম জানান, আজহারির আগমন নিয়ে বিভিন্ন গোষ্ঠী সংসদ সদস্যদের সতর্ক করেছিল। তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন জায়গায় জাতিগত বিদ্বেষ ছড়ানোর অভিযোগ রয়েছে এই বক্তার বিরুদ্ধে এবং তা প্রমাণিতও হয়েছে।’
জানা গেছে, ২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এক আলোচনায় আজহারি হিটলারের প্রশংসা ও ইহুদিবিদ্বেষী মন্তব্য করেন। ওই বক্তব্যে তিনি ইহুদিদের ‘বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী’ এবং ‘বিষাক্ত কলঙ্ক’ হিসেবে অভিহিত করেন। এছাড়া বিভিন্ন বৈশ্বিক সমস্যার জন্য ইহুদিদের দায়ী করা হয়।
এর আগে যুক্তরাজ্যে হিন্দুবিদ্বেষ ছড়ানোর অভিযোগের কারণে ২০২১ সালে আজহারির প্রবেশাধিকার বাতিল করা হয়েছিল।
মঙ্গলবার ভিসা বাতিলের পর তার অস্ট্রেলিয়ার সফর এখন অনিশ্চিত হয়ে পড়েছে। সোমবার ব্রিসবেনে বক্তৃতার মাধ্যমে সফর শুরু হলেও ৩ এপ্রিল মেলবোর্ন, ৪ এপ্রিল সিডনি এবং ৬ এপ্রিল ক্যানবেরায় অনুষ্ঠানের পরিকল্পনা ছিল।
আরও পড়ুন
- সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর
- আজ পবিত্র জুমাতুল বিদা
- হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬ হাজার ৫৮০ যাত্রী
- খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
- এবার কুরআন অবমাননায় গ্রেপ্তার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের তানভীর
- পবিত্র রমজানের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা
- দুর্গোৎসবে আজ মহাঅষ্টমী, হবে কুমারী পূজা
- শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ