বোরকা পরে তেল নিতে গিয়ে ধরা পড়লেন যুবক
বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬ ০৫:৫৫ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬ ০৫:৫৫ পিএম
নওগাঁর পত্নীতলায় বোরকা পরে নারী সেজে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে এক যুবক ধরা পড়েছেন। এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার নজিপুর বাজার এলাকার ‘মামুন ফিলিং স্টেশনে’ এ ঘটনা ঘটে। তবে ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
মেসার্স মামুন ফিলিং স্টেশনের মালিকের ছেলে অভি জানান, বুধবার রাতে পাম্পে গ্রাহকদের প্রচুর ভিড় ছিল। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে চালকদের তেল নিতে হচ্ছিল। এমন পরিস্থিতিতে তেল বিক্রি ও ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছিল পাম্পকর্মীদের। এরই মধ্যে হঠাৎ বোরকা পরা এক ব্যক্তি তেল নিতে এলে সাধারণ মানুষের সন্দেহ হয়।
পরে তারা তাকে ধরে ফেলে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই ওই যুবককে সেখান থেকে দ্রুত সরিয়ে দেওয়া হয়।
তিনি আরো জানান, জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষকে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করে তেল নিতে হচ্ছে। নারীদের অগ্রাধিকার ভিত্তিতে আগে তেল দেওয়া হয়, সম্ভবত সেই সুযোগ নিতেই ওই যুবক এমন কাণ্ড ঘটিয়েছেন।
আরও পড়ুন
- তৃতীয়বারের মতো খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
- সারাদেশে বিশেষ অভিযানে নামছে র্যাব
- সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক
- বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ
- ঢাকায় আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা
- রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যা: ইয়াবা সেবনে বাধা দেওয়াই হলো কাল
- ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮