বিকল্প পথে দেশে আসছে আরও এক লাখ মেট্রিক টন জ্বালানি তেল
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ১১:৩২ এএম | আপডেট: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ১১:৩২ এএম
লোহিত সাগর উপকূলের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে তেলটি সরাসরি সমুদ্রপথে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি-তে আনা হবে। তেলবাহী জাহাজটি আগামী ২০ এপ্রিল লোড হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
এদিকে, ‘এমটি নরডিক পলুকস’ নামের একটি জাহাজে থাকা আরও এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল বর্তমানে হরমুজ প্রণালি এলাকায় আটকা পড়ে আছে। জাহাজটি সৌদি আরবের রাস তানুরা বন্দর-এ অবস্থান করলেও ইরান থেকে বিশেষ ছাড়পত্র না পাওয়ায় এটি বাংলাদেশে আসতে পারছে না।
যদিও সম্প্রতি ইরান বাংলাদেশি ছয়টি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে, তবে এই জাহাজটি সেই তালিকায় নেই।
বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, নতুন চালানের তেল ২০ এপ্রিল ইয়ানবু বন্দর থেকে লোড করা হবে। অন্যদিকে, আটকে থাকা জাহাজটির তেলসহ মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে মোট প্রায় দুই লাখ মেট্রিক টন ক্রুড অয়েল চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে।
পরবর্তীতে এসব তেল পরিশোধন করে বাজারে সরবরাহ করা হবে। এতে চলমান জ্বালানি সংকট অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: বিবিসি বাংলা
আরও পড়ুন
- দেশে স্বর্ণের দামে ফের পতন
- মধ্যপ্রাচ্যে উত্তেজনায় জ্বালানি তেলের দাম দুই বছরের সর্বোচ্চে
- দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার
- নিম্নমুখী স্বর্ণের বাজার
- বিশ্ববাজারে ফের কমল সোনার দাম
- কমল তেলের দাম
- রাত ৮টার মধ্যে বন্ধ হবে শপিংমল-মার্কেট, বিলবোর্ড বন্ধ সন্ধ্যা ৭টায়
- হরমুজ প্রণালি জটিলতায় বাড়ছে তেলের দাম