ইরানের বৃহত্তম সেতুতে মার্কিন হামলা, নিহত ৮
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ১১:৩৬ এএম | আপডেট: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ১১:৩৬ এএম
ইরানের বৃহত্তম সেতু ধ্বংস করার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেতুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার অভিযোগ উঠেছে, এতে অন্তত আটজন নিহত এবং প্রায় ৯৫ জন আহত হয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় সময় ইরানের কারাজ শহরের কাছে অবস্থিত মধ্যপ্রাচ্যের অন্যতম উচ্চতম বি-১ সেতুকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
আলব্রোজ প্রাদেশিক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় সেতুটির মাঝামাঝি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ধসে পড়েছে। ইরানি কর্মকর্তারা সেতুটিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে উঁচু সেতুগুলোর একটি হিসেবে উল্লেখ করেছেন।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, বেসামরিক অবকাঠামোর ওপর হামলা শত্রুর দুর্বলতা ও নৈতিক পতনের পরিচয়। তিনি জোর দিয়ে বলেন, এমন হামলা ইরানকে দমাতে পারবে না।
প্রতিবেদন অনুযায়ী, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সেতুতে দুই দফা হামলা চালানো হয়, যার ফলে প্রায় এক কিলোমিটার দীর্ঘ সেতুর বড় অংশ ভেঙে পড়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও ধ্বংসস্তূপের চিত্র দেখা গেছে।
ইরানি গণমাধ্যম জানিয়েছে, তেহরান ও কারাজের মধ্যে যানজট কমানো এবং দেশের উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগ সহজ করতে সেতুটি নির্মাণাধীন ছিল।
আরও পড়ুন
- মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা
- আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম
- ভারতীয় তেলবাহী জাহাজে মার্কিন হামলায় ৩ নাবিক নিহত
- 'বাঁচতে চাইলে এই অঞ্চল ছেড়ে যাও', মার্কিন হামলার পর ইরানের কঠোর হুঁশিয়ারি
- দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, নিহত ১২
- মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র
- ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ফের ইসরায়েলের হামলা