পাবনায় ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ১১:৪৬ এএম | আপডেট: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ১১:৪৬ এএম
পাবনার ঈশ্বরদীতে ইমরান হোসেন সোহাগ (২৫) নামে ছাত্রদলের এক নেতাকে গুলি করে ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাড়া গোপালপুর স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নিহত সোহাগ উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক এবং জিয়া সাইবার ফোর্সের উপজেলা শাখার সদস্য সচিব ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগ স্কুলের সামনে একা অবস্থায় থাকাকালে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই খুব কাছ থেকে তাকে গুলি করা হয়। পরে তার শরীরে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমার। তিনি জানান, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
আরও পড়ুন
- তৃতীয়বারের মতো খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
- সারাদেশে বিশেষ অভিযানে নামছে র্যাব
- সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক
- বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ
- ঢাকায় আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা
- রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যা: ইয়াবা সেবনে বাধা দেওয়াই হলো কাল
- ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮