1. »
  2. দূর্ঘটনা

সিরাজগঞ্জে বাসের চাকা ফেটে ব্রিজে ধাক্কা, নিহত ৩

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ০২:১৬ পিএম | আপডেট: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ০২:১৬ পিএম

সিরাজগঞ্জে বাসের চাকা ফেটে ব্রিজে ধাক্কা, নিহত ৩

সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিমপাড় নলকা এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাকা ফেটে আইল্যান্ড ও ওভারব্রিজে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে ঘটে এই দুর্ঘটনা। নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, বগুড়া থেকে ময়মনসিংহগামী বুশরা পরিবহনের বাসটি হঠাৎ চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায়। বাসটি আইল্যান্ড ও ওভারব্রিজের মাঝখানে ধাক্কা লেগে আটকে যায়। ঘটনাস্থলেই চালক ও হেলপার মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

ওসি জানান, আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস উদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।