দেশে ৪.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ০৭:০১ পিএম | আপডেট: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ০৭:০১ পিএম
দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায়।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়।
দিনাজপুরসহ দেশের বিভিন্ন প্রান্তে বিকেলে এই কম্পন অনুভূত হয়, যার উৎপত্তিস্থল পার্শ্ববর্তী দেশ ভারতে। জানা গেছে, ঢাকা থেকে প্রায় ২৫৪ কিলোমিটার দূরে এই কম্পন বাংলাদেশের সিলেট ও পার্শ্ববর্তী সীমান্ত এলাকায় টের পাওয়া গেছে।
বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে এ ভূকম্পন শুরু হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শিলচর শহর থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
শিলচর ছাড়াও ভারতের আসামের বিভিন্ন স্থান ও বাংলাদেশের সিলেট, মৌলভীবাজারসহ সীমান্তবর্তী এলাকায় এই কম্পন অনুভূত হয়। হঠাৎ কম্পনে সীমান্ত সংলগ্ন এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
এর আগে গত ৩-৪ এপ্রিল পাকিস্তান ও আফগানিস্তানেও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল। ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৯ মাত্রার।
সূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট
আরও পড়ুন
- কুষ্টিয়া সীমান্তে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা
- পাবনায় স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যায় অভিযুক্তদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে তিনজনের মৃত্যু
- ৭০ ঘণ্টা পর সীমান্ত থেকে সেই ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
- ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত, থানা ঘেরাও করে বিক্ষোভ
- তিন দশক পর টাঙ্গাইল চেম্বার অব কমার্সে নির্বাচন, আনন্দিত ব্যবসায়ীরা
- রায়ে সন্তুষ্ট রামিসার বাবা
- একাধিক সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি,
- ১৪৪ ধারা অমান্য করে টাঙ্গাইলে ফের সংঘর্ষ, তিন বাড়িতে আগুন