৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ১১:১৯ এএম | আপডেট: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ১১:১৯ এএম
সিলেট-এর বাংলাদেশ–ভারত সীমান্ত এলাকায় রোববার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৯টা ২১ মিনিটে হঠাৎ এই কম্পন টের পান স্থানীয় বাসিন্দারা।
ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানায়, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে শিলচর অঞ্চলে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৩। এর প্রভাব সিলেটসহ আশপাশের সীমান্তবর্তী এলাকায় অনুভূত হয়।
এর আগে গত ৭ এপ্রিল একই এলাকায় ৪.৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে, যা দুপুর ২টা ৪৮ মিনিটে অনুভূত হয়েছিল।
সর্বশেষ কম্পনে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আকস্মিক এই ভূমিকম্পে সীমান্ত অঞ্চলের মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সাম্প্রতিক সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে গত ২১ নভেম্বর মাধবদী এলাকায় উৎপত্তি হওয়া ৫.৭ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ও আহতের ঘটনা ঘটে।
আরও পড়ুন
- তৃতীয়বারের মতো খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
- সারাদেশে বিশেষ অভিযানে নামছে র্যাব
- সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক
- বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ
- ঢাকায় আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা
- রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যা: ইয়াবা সেবনে বাধা দেওয়াই হলো কাল
- ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮