বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ০১:১১ পিএম | আপডেট: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ০১:১১ পিএম
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। শক্তিশালী মার্কিন ডলারের প্রভাবে এই পতন ঘটেছে বলে জানা গেছে।
সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৮টা ২২ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭১৮ দশমিক ৯৮ ডলারে দাঁড়ায়। এটি ৭ এপ্রিলের পর সর্বনিম্ন স্তর।
একই সময়ে জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারস ১ শতাংশ কমে ৪ হাজার ৭৪২ ডলারে নেমে আসে।
বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় যুদ্ধবিরতির প্রত্যাশা কমে গেছে। ফলে ডলারের শক্তি ও তেলের দামের ওঠানামার কারণে স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে।
তিনি আরও জানান, তেলের দাম ১০০ ডলারের ওপরে উঠলে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়ানোর চিন্তা করতে পারে, যা স্বর্ণের দামে নেতিবাচক প্রভাব ফেলে।
অন্যান্য ধাতুর বাজারেও পতন দেখা গেছে। রুপার দাম ২.২ শতাংশ কমে প্রতি আউন্স ৭৪.২৩ ডলারে নেমেছে, প্লাটিনাম কমে ২ হাজার ৩৪.৯৫ ডলারে দাঁড়িয়েছে। তবে প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে ১ হাজার ৫৩৫.৭৭ ডলারে পৌঁছেছে।
এদিকে দেশের বাজারেও স্বর্ণের দাম স্থিতিশীল উচ্চ পর্যায়ে রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও ভিন্ন হারে নির্ধারিত রয়েছে।
আরও পড়ুন
- হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বাড়ল তেলের দাম
- বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- আন্তর্জাতিক বাজারে কমল সোনার দাম কমল
- বাড়ল বিদ্যুতের দাম
- দেশের রিজার্ভ বেড়ে ৩৪.৭৭ বিলিয়ন ডলার
- বাড়ল পেট্রোল-অকটেন-কেরোসিনের দাম, আজ থেকে কার্যকর
- যুদ্ধবিরতির আশায় কমল তেলের দাম, তবে চুক্তি অনিশ্চিত