বৈশাখী শোভাযাত্রা ঘিরে ঢাবিতে কড়া নিরাপত্তা
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ১১:৫৭ এএম | আপডেট: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ১১:৫৭ এএম
বৈশাখী শোভাযাত্রাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব, ডিবি ও সোয়াটসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই চারুকলা অনুষদ ও আশপাশের এলাকায় তল্লাশি, ব্যারিকেড এবং নিয়ন্ত্রিত প্রবেশের মাধ্যমে উৎসবকে নিরাপদ রাখতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়।
ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছেন পুলিশ, ডিবি, র্যাব ও সোয়াট সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদেরও ভিড়ের মধ্যে তৎপর থাকতে দেখা গেছে। শোভাযাত্রায় অংশ নিতে আসা শিক্ষার্থী ও দর্শনার্থীদের পরিচয়পত্র যাচাই করে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
নিরাপত্তা জোরদারে ক্যাম্পাসজুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। চারুকলা অনুষদ, দোয়েল চত্বর, টিএসসি ও আশপাশের এলাকায় টহল কার্যক্রমও বাড়ানো হয়েছে।
এদিকে সকাল ৯টায় শুরু হওয়া বৈশাখী শোভাযাত্রা চারুকলা অনুষদের ৩ নম্বর (উত্তর) গেট থেকে যাত্রা শুরু করে শাহবাগ থানার সামনে গিয়ে ইউটার্ন নেয়। এরপর রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর ও বাংলা একাডেমি ঘুরে পুনরায় চারুকলা অনুষদে ফিরে এসে শোভাযাত্রার সমাপ্তি ঘটবে।
আরও পড়ুন
- রাজধানীতে পারিবারিক বিরোধে ছুরিকাঘাত, নিহত ১
- পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুই স্টেশন
- তাপমাত্রা বাড়ার আভাস, জনজীবনে অস্বস্তির আশঙ্কা
- ডা. কামরুল ইসলামের হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার ৪
- ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- আ. লীগের সাবেক এমপি সফুরা বেগম গ্রেপ্তার
- দেশে এলো ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ
- ঢাকাসহ পাঁচ বিভাগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস