রাজধানীতে পারিবারিক বিরোধে ছুরিকাঘাত, নিহত ১
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ০২:২২ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ০২:২২ পিএম
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক ভয়াবহ হামলার ঘটনায় একই পরিবারের চারজন আহত হয়েছেন, যার মধ্যে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। নিহত দিয়া আক্তার (২০) দিয়া আক্তার ছিলেন শেখ বোরহান উদ্দিন কলেজ-এর শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, আবু মুসা নামে এক ঠিকাদার পাওনা টাকা আদায়ের জন্য গেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং ধারালো অস্ত্রের আঘাতে একাধিক ব্যক্তি গুরুতর আহত হন।
হামলায় আরও আহত হয়েছেন মৌসুমী আক্তার (৩৫), মুয়াজ (১৫) ও জয়া (১২)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসক দিয়াকে মৃত ঘোষণা করেন। বর্তমানে অভিযুক্ত আবু মুসাও আহত অবস্থায় পুলিশি হেফাজতে সেখানে চিকিৎসাধীন আছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন
- প্রকল্পের উদ্বৃত্ত ১ কোটি ২২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও
- কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির কঠোর অবস্থান
- তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা
- ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা
- ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- নরসিংদীতে শিশুর পা মোচড়ানোর অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
- রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০
- আন্দোলনের মাঝে উসকানি, সামাজিক মাধ্যমে ভুয়া পোস্টের ছড়াছড়ি