এক লাখ ৬৯ হাজার টন জ্বালানি নিয়ে চট্টগ্রামে বন্দরে ভিড়েছে পাঁচ জাহাজ
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১০:৪৮ এএম | আপডেট: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১০:৪৮ এএম
দেশের জ্বালানি চাহিদা স্বাভাবিক রাখতে ১ লাখ ৬৯ হাজার টন ডিজেল ও অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে একসঙ্গে পৌঁছেছে পাঁচটি জ্বালানিবাহী জাহাজ।
চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ইতোমধ্যে দুটি জাহাজ থেকে জ্বালানি খালাস শুরু হয়েছে। বাকি তিনটি জাহাজ বহির্নোঙরে অবস্থান করছে।
চট্টগ্রামস্থ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা জানান, জাহাজ দুটি থেকে ডিজেল খালাস কার্যক্রম শুরু হয়েছে।
জাহাজগুলোর মধ্যে রয়েছে—এমটি ওকট্রি: প্রায় ৩৫ হাজার টন ডিজেল, এমটি কেপ বনি: প্রায় ৩৩ হাজার টন ডিজেল, এমটি লিয়ান সং হু: প্রায় ৪১ হাজার টন ডিজেল, এমটি প্যাসিফিক ইন্ডিগো: প্রায় ৩৩ হাজার টন ডিজেল ও এমটি নাভে সিয়েলো: প্রায় ২৭ হাজার টন অকটেন।
বন্দর সূত্র জানায়, দ্রুত জ্বালানি খালাসের মাধ্যমে দেশের সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে আরও কয়েকটি জাহাজ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে বলেও জানা গেছে।
আরও পড়ুন
- হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বাড়ল তেলের দাম
- বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- আন্তর্জাতিক বাজারে কমল সোনার দাম কমল
- বাড়ল বিদ্যুতের দাম
- দেশের রিজার্ভ বেড়ে ৩৪.৭৭ বিলিয়ন ডলার
- বাড়ল পেট্রোল-অকটেন-কেরোসিনের দাম, আজ থেকে কার্যকর
- যুদ্ধবিরতির আশায় কমল তেলের দাম, তবে চুক্তি অনিশ্চিত