কমল সোনা-রুপার দাম
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ১১:৩৪ এএম | আপডেট: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ১১:৩৪ এএম
দেশের বাজারে আবারও স্বর্ণ ও রুপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে নতুন এই দর কার্যকর হয়েছে, ফলে বুধবার (২৯ এপ্রিল) থেকে ক্রেতারা সংশোধিত দামে স্বর্ণ ও রুপা কিনতে পারবেন।
নতুন দরে ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।
এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা রাখা হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর) স্বর্ণের দাম কমায় আন্তর্জাতিক ও দেশীয় পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে। সংস্থাটির মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ কমিটি মঙ্গলবার সকাল ১০টা থেকে নতুন দর কার্যকরের সিদ্ধান্ত নেয়।
স্বর্ণের পাশাপাশি রুপার দামেও কমেছে। ২২ ক্যারেট রুপার ভরি প্রতি দাম ২৩৩ টাকা কমে হয়েছে ৫ হাজার ৪৮২ টাকা। ২১ ক্যারেট রুপা ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গয়নার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।
সংগঠনটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৫৭ বার সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৩২ বার বেড়েছে এবং ২৫ বার কমেছে। একই সময়ে রুপার দাম সমন্বয় হয়েছে ৩৬ বার।
গত ২০২৫ সালে স্বর্ণের দাম ৯৩ বার এবং রুপার দাম ১৩ বার পরিবর্তন করা হয়েছিল। চলতি বছরে বাজারে দামের ওঠানামা আরও বেশি দেখা যাচ্ছে বলে জানিয়েছে বাজুস।
আরও পড়ুন
- ভূরাজনৈতিক উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানির দাম
- ৫ মে আসছে আরও এক লাখ টন অপরিশোধিত তেল
- বাড়ল সোনা ও রুপার দাম, আজ থেকে কার্যকর
- এক লাখ ৬৯ হাজার টন জ্বালানি নিয়ে চট্টগ্রামে বন্দরে ভিড়েছে পাঁচ জাহাজ
- আজ থেকে সারাদেশে বাড়ছে জ্বালানি সরবরাহ
- জ্বালানি তেল সরবরাহ বাড়াল সরকার
- ভারত থেকে ডিজেল পাম্পিং শুরু
- বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই