বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ১০:৩৮ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ১০:৩৮ এএম
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি নিরসনের আলোচনা স্থগিত হওয়ায় বিশ্ববাজারে আবারও তেলের দাম বেড়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, জুনের জন্য নির্ধারিত ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৯১ ডলার বা ১ দশমিক ৬২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৯ দশমিক ৯৪ ডলারে পৌঁছেছে। টানা নবম দিনের মতো এ দাম বাড়ল।
অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচার্স ৫৩ সেন্ট বা শূন্য দশমিক ৫৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫১ ডলারে দাঁড়িয়েছে।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, বাজারে তেল সরবরাহে দীর্ঘমেয়াদি বিঘ্ন দেখা দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার প্রভাব কমাতে তেল কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করেছেন।
আরও পড়ুন
- আবারও কমল সোনার দাম
- চট্টগ্রাম বন্দরে অকটেনের তৃতীয় চালান, জ্বালানি মজুদে স্বস্তি
- কমল সোনা-রুপার দাম
- ভূরাজনৈতিক উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানির দাম
- ৫ মে আসছে আরও এক লাখ টন অপরিশোধিত তেল
- বাড়ল সোনা ও রুপার দাম, আজ থেকে কার্যকর
- এক লাখ ৬৯ হাজার টন জ্বালানি নিয়ে চট্টগ্রামে বন্দরে ভিড়েছে পাঁচ জাহাজ
- আজ থেকে সারাদেশে বাড়ছে জ্বালানি সরবরাহ