আবারও কমল সোনার দাম
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ১১:৪৮ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ১১:৪৮ এএম
দেশের বাজারে আবারও সোনার দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম কমেছে ২ হাজার ১৫৮ টাকা, যা এখন নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। জানানো হয়, সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের প্রাইসিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী—২১ ক্যারেট সোনার ভরি কমেছে ২ হাজার ৪১ টাকা, নতুন দাম ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেট সোনার ভরি কমেছে ১ হাজার ৭৫০ টাকা, নতুন দাম ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরি কমেছে ১ হাজার ৪৫৮ টাকা, নতুন দাম ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী (পাকা) সোনার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ মূল্য সমন্বয় করা হয়েছে।
উল্লেখ্য, এর আগের দিনও সোনার দাম কমানো হয়েছিল। অন্যদিকে, সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।
আরও পড়ুন
- দেশে স্বর্ণের দামে ফের পতন
- মধ্যপ্রাচ্যে উত্তেজনায় জ্বালানি তেলের দাম দুই বছরের সর্বোচ্চে
- দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার
- নিম্নমুখী স্বর্ণের বাজার
- বিশ্ববাজারে ফের কমল সোনার দাম
- কমল তেলের দাম
- রাত ৮টার মধ্যে বন্ধ হবে শপিংমল-মার্কেট, বিলবোর্ড বন্ধ সন্ধ্যা ৭টায়
- হরমুজ প্রণালি জটিলতায় বাড়ছে তেলের দাম