সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
রবিবার, ৩ মে, ২০২৬ ১০:৪৪ এএম | আপডেট: রবিবার, ৩ মে, ২০২৬ ১০:৪৪ এএম
সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয় জন নিহত হয়েছেন।
আজ রোববার (৩ মে) ভোরে এ ঘটনা ঘটে। কাঁঠাল বোঝাই ট্রাক ও নির্মাণ শ্রমিক বহনকারী ডিআই পিকআপের মুখোমুখি সংঘর্ষে এই মৃত্যুর ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয়রা এবং পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত হাসপাতালে পাঠানোর চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই ছয় জনের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা গেছেন। ইতোমধ্যে তারা উদ্ধার কাজ শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলায় দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার তীব্রতায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।
আরও পড়ুন
- কিশোরগঞ্জে ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত
- ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৪, আহত ১০
- ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত পাঁচ
- ঈদের দিনে দুর্ঘটনায় সারাদেশে নিহত ২৬
- লোহাগাড়ায় মুখোমুখি বাস সংঘর্ষে নিহত ৪, আহত ১৫
- পূর্বাচলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই তরুণ ছাত্রের প্রাণহানি
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালকসহ নিহত ২
- সিরাজগঞ্জে বাসের চাকা ফেটে ব্রিজে ধাক্কা, নিহত ৩