শপথ নিলেন সংরক্ষিত আসনের নারী এমপিরা
সোমবার, ৪ মে, ২০২৬ ১০:২৯ এএম | আপডেট: সোমবার, ৪ মে, ২০২৬ ১০:২৯ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্যরা শপথ গ্রহণ করেছেন।
গতকাল রোববার রাত ৯টায় জাতীয় সংসদের শপথ কক্ষে ৪৯ জন নারী সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এই শপথ অনুষ্ঠানে বিএনপির ৩৬ জন, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন সদস্য একসঙ্গে শপথ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান,
স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং জামায়াতের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।
একটি আসনে গেজেট স্থগিতের আবেদন
সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের নির্বাচন-সংক্রান্ত গেজেট প্রকাশ না করতে নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছেন একই দলের আরেক প্রার্থী মনিরা শারমিন। উচ্চ আদালতে তাঁর দায়ের করা রিট মামলার শুনানি ও আদেশ না হওয়া পর্যন্ত গেজেট স্থগিত রাখার অনুরোধ জানিয়ে গতকাল রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদনটি জমা দেন তিনি।
আরও পড়ুন
- দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
- রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে যেকোনো সময় প্রস্তুত ইসি: সিইসি
- বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ
- হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
- দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রথম আসরের পর্দা নামছে আজ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
- মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনে ক্রীড়ায় জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী