বগুড়ায় বিমানবন্দরের পাশাপাশি হচ্ছে ফ্লাইং একাডেমি
সোমবার, ৪ মে, ২০২৬ ১২:০৪ পিএম | আপডেট: সোমবার, ৪ মে, ২০২৬ ১২:০৪ পিএম
বগুড়ায় বিমানবন্দরের পাশাপাশি একটি ফ্লাইং একাডেমি স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, একাডেমির সম্ভাব্যতা যাচাই করতে আগামী ৭ তারিখে বগুড়া সফর করবেন তিনি। শুধু বগুড়া নয়, নীলফামারীতেও একটি ছোট একাডেমি স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
পাইলট তৈরির গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, একজন পাইলট তৈরিতে বিপুল অর্থ ব্যয় হয়। তবে দেশে প্রশিক্ষিত পাইলটরা বিদেশি এয়ারলাইন্সে চাকরি করলে বৈদেশিক মুদ্রা আয় বাড়বে। আগে পাইলট হওয়ার সুযোগ ছিল মূলত পাইলট-পরিবারের সন্তানদের মধ্যে সীমাবদ্ধ। এখন সবার জন্য এভিয়েশন খাত উন্মুক্ত করতেই এই দুটি একাডেমি স্থাপনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
ডিসি সম্মেলনে জেলা বিমানবন্দর ও পর্যটন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, বিভিন্ন জেলায় থাকা বিমানবন্দরগুলো উন্নত করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি জেলার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে বিদেশি সহায়তা বা পিপিপি মডেলে উদ্যোগ নিতে তাদের উৎসাহিত করা হয়েছে। ভোলার মনপুরাকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানান।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রসঙ্গে তিনি বলেন, বহরে পাইলটের সংখ্যা বাড়ানো জরুরি। ইতোমধ্যে ১৪টি বোয়িং বিমান কেনার চুক্তি সই হয়েছে এবং আরও কিছু বিমান লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন
- চৌদ্দগ্রামে ব্যারিকেড দিয়ে কোরবানির ১০ গরু লুট, চালক-হেলপার আহত
- খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
- ১১ বছরের মাদরাসাছাত্রী অন্তঃসত্ত্বা: আভিযুক্ত শিক্ষক গ্রেফতার
- উত্তর-পূর্বাঞ্চলে সাত নদী বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা
- দেশে ফিরল যুক্তরাষ্ট্র হত্যার শিকার লিমনের মরদেহ
- দেশের পথে জামিলের মরদেহ
- ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বৃষ্টির সম্ভাবনা
- ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির সতর্কতা, নদীবন্দরে সংকেত জারি