প্রধানমন্ত্রীকে ৩৮টি অডিট রিপোর্টের তথ্য অবহিত করলেন হিসাব নিরীক্ষক
মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ০৩:৫৮ পিএম | আপডেট: মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ০৩:৫৮ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার ৩৮টি অডিট রিপোর্টের ওপর প্রাপ্ত পর্যবেক্ষণ, সুপারিশ সংক্রান্ত তথ্য অবহিত করা হয়েছে।
আজ মঙ্গলবার (৫ মে ২০২৬) প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করা হয়েছে।
সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে কমপ্লায়েন্স ও পারফরম্যান্স অডিটের এই রিপোর্টগুলো হস্তান্তর করেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম।
এ সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- হাওরের প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার থাকবে: ত্রাণমন্ত্রী
- রোহিঙ্গা সংকট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআর প্রতিনিধির বৈঠক
- বন্ধ কারখানাগুলো চালুর উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
- ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে শুল্ক অব্যাহতি দিল সরকার
- শপথ নিলেন সংরক্ষিত আসনের নারী এমপিরা
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা
- গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই: তথ্যমন্ত্রী
- উন্নয়নের স্বার্থে দেশের যেকোনো জায়গায় কাজ করতে নিজেকে প্রস্তুত রাখুন: প্রধানমন্ত্রী