পদত্যাগ না করার ঘোষণা মমতার, ভরাডুবির জন্য দুষলেন নির্বাচন কমিশনকে
মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ০৬:৩১ পিএম | আপডেট: মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ০৬:৩১ পিএম
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল ব্যবধানে হেরেও পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নির্বাচন কমিশনের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছেন তিনি।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ৭১ বছর বয়সী এই নেত্রী বলেন, "আমি হারিনি, তাই রাজভবনে যাব না এবং পদত্যাগপত্রও জমা দেব না।"
তিনি দাবি করেন, তার আসল প্রতিদ্বন্দ্বী বিজেপি নয়, বরং নির্বাচন কমিশন নিজেই। তার ভাষায়, কমিশন এই নির্বাচনে "নোংরা খেলা" খেলেছে।
মমতা অভিযোগ করেন, সরকার সরাসরি নির্বাচনে হস্তক্ষেপ করেছে।
তিনি বলেন, মহারাষ্ট্র, হরিয়ানা ও বিহারের পর এবার বাংলা থেকেও একইভাবে নির্বাচন চুরি করা হয়েছে। এছাড়া গণনা কেন্দ্রে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২৯৪ আসনের বিধানসভায় বিজেপি ২০৭টি আসনে জয় পেয়েছে, আর তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র ৮০টি আসন। সরকার গঠনে প্রয়োজন ১৪৮টি আসন।
আগামী ৯ মে নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী পদের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন দলের নেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন
- ভোট গণনায় বড় ব্যবধানে এগিয়ে বিজেপি
- গাজার ধ্বংসস্তূপে এখনও চাপা আট হাজার মরদেহ
- আবারও ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প
- যুক্তরাষ্ট্রে রেকর্ড উচ্চতায় পেট্রোলের দাম, যুদ্ধ শেষে কমবে বলছেন ট্রাম্প
- ইরানের সঙ্গে আবারও যুদ্ধের সম্ভাবনার কথা জানালেন ট্রাম্প
- মার্কিন হেফাজত থেকে মুক্ত ৬ ইরানি নাবিক, এখনও আটক ২২
- যুক্তরাষ্ট্রে হত্যার শিকার পিএইচডি শিক্ষার্থী লিমনের জানাজা আজ
- ইরানকে সহায়তা: ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা