চট্টগ্রামের নতুন পুলিশ সুপার মাসুদ আলম
বুধবার, ৬ মে, ২০২৬ ১০:৫৮ এএম | আপডেট: বুধবার, ৬ মে, ২০২৬ ১০:৫৮ এএম
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।
বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের এই কর্মকর্তা পেশাদারত্ব ও মাঠপর্যায়ে দক্ষতার জন্য বাহিনীতে বিশেষভাবে পরিচিত। রমনা বিভাগে দায়িত্ব পালনকালে রাজধানীর স্পর্শকাতর এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।
বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে সচিবালয় ও হাইকোর্ট এলাকায় সংকট সামলাতে তার দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা সহকর্মীদের মধ্যে প্রশংসা পায়।
বগুড়ায় জন্ম নেওয়া মাসুদ আলম এর আগে পাবনায় অতিরিক্ত পুলিশ সুপার এবং র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন
- দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
- রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে যেকোনো সময় প্রস্তুত ইসি: সিইসি
- বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ
- হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
- দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রথম আসরের পর্দা নামছে আজ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
- মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনে ক্রীড়ায় জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী