দুর্যোগ শেষ না হতেই প্রধানমন্ত্রীর সহায়তা পেয়ে উচ্ছ্বসিত কৃষকরা
বুধবার, ৬ মে, ২০২৬ ০১:০২ পিএম | আপডেট: বুধবার, ৬ মে, ২০২৬ ০২:৪১ পিএম
ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জসহ হাওরাঞ্চলে ব্যাপক ফসলহানির পর বিপাকে পড়া কৃষকদের জন্য দ্রুত সরকারি সহায়তা কার্যক্রম শুরু হয়েছে। সুনামগঞ্জে দুর্যোগ শেষ না হতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা পেয়ে উচ্ছ্বসিত হাওরের কৃষকরা।
বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জসহ হাওরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ফসলহানির পর যখন কৃষকরা বিপাকে পড়েন, তখনই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দ্রুত সরকারি সহায়তা কার্যক্রম শুরু হওয়ায় তাদের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এই উদ্যোগ নেওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।
সরকার জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে। পাশাপাশি তালিকা প্রণয়ন করে প্রতিটি ক্ষতিগ্রস্ত কৃষককে নগদ সাড়ে সাত হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেটের হাওরাঞ্চল এবং ব্রাহ্মণবাড়িয়ার প্লাবিত এলাকার কৃষকদের ক্ষতির তালিকা প্রস্তুত ও যাচাই-বাছাইয়ের কাজ চলছে।
ইতোমধ্যে বিভিন্ন জেলায় সহায়তা বিতরণও শুরু হয়েছে। দ্রুত পুনর্বাসনের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে সরকার।
আরও পড়ুন
- দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
- রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে যেকোনো সময় প্রস্তুত ইসি: সিইসি
- বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ
- হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
- দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রথম আসরের পর্দা নামছে আজ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
- মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনে ক্রীড়ায় জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী