ভারতে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ১০:১০ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ১০:১০ এএম
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে।
বুধবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চন্দ্রনাথ রথ দোহারিয়া এলাকা থেকে গাড়িতে ফিরছিলেন। পথে মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তার গাড়ির গতিরোধ করে বুকে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। একই হামলায় গাড়িচালকও গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে মধ্যমগ্রাম চৌমাথার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
নিহত চন্দ্রনাথ রথ পেশাগত জীবনে ভারতীয় বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। অবসরের পর তিনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী হিসেবে যোগ দেন এবং সম্প্রতি ভবানীপুর বিধানসভার নির্বাচনী প্রচারণায়ও সক্রিয় ভূমিকা রেখেছিলেন।
হামলার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার পেছনে কারা জড়িত, তা উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন
- কঙ্গোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৯, বেশিরভাগই শিক্ষার্থী
- হরমুজে মার্কিন জাহাজ ও তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা
- মৃত ভেবে শোক, ১০ দিন পর নেপালের ধ্বংসস্তূপে জীবিত মিলল বৃদ্ধা
- হরমুজে জলযান প্রবেশে ইরানের নিষেধাজ্ঞা, দ্বিগুণ হচ্ছে পেট্রোলের দাম
- কেপ ভার্দে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে পড়ে নিহত ২৫
- মিয়ামি বিমানবন্দরে বিমান দুর্ঘটনা, নিহত ৫
- ‘আমি কাতারে বোমা মেরেছি’ : নেতানিয়াহু
- হোটেল বন্ধ, কলকাতায় ফুটপাতে রাত কাটাচ্ছেন চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা