1. »
  2. আন্তর্জাতিক

ইরান সংকট দ্রুতiই শেষ হবে : ট্রাম্প

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ১০:২১ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ১০:২১ এএম

ইরান সংকট দ্রুতiই শেষ হবে : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে কেন্দ্র করে চলমান সংকট খুব শিগগিরই সমাধান হবে। 

হরমুজ প্রণালির অবরোধ ও তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে তিনি সমঝোতার চেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানা গেছে। 

দলীয় সমর্থকদের সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প বলেন, চলমান ঘটনাগুলো গভীরভাবে পর্যালোচনা করলে বোঝা যাবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

তিনি স্পষ্ট করেন, ইরানকে পরমাণু অস্ত্র তৈরির সুযোগ দেওয়া কোনোভাবেই সম্ভব নয়।

ট্রাম্প আরও বলেন, বেশিরভাগ মানুষ এখন বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে পেরেছে এবং যুক্তরাষ্ট্রের অবস্থান যে সঠিক, তা তারা স্বীকার করছে। খুব দ্রুতই এই সংকটের সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সূত্র: আল জাজিরা