খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ১০:৩৩ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ১০:৩৩ এএম
খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের এক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৭ মে) ভোর ৬টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মো. ইমন হোসেন (২৫) পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে নিজ ঘরের সামনে হাঁটাহাঁটি করছিলেন ইমন হোসেন। এ সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইউপিডিএফ গণতান্ত্রিকের খাগড়াছড়ির সংগঠক অমর চাকমা জানান, নিহত ইমন হোসেন তাদের সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন। এ হত্যাকাণ্ডের জন্য তিনি ইউপিডিএফ (প্রসীত) গ্রুপকে দায়ী করেন। তবে এ অভিযোগের বিষয়ে ইউপিডিএফ (প্রসীত) পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ জানান, গুলিতে একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার ও তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
- ১১ বছরের মাদরাসাছাত্রী অন্তঃসত্ত্বা: আভিযুক্ত শিক্ষক গ্রেফতার
- উত্তর-পূর্বাঞ্চলে সাত নদী বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা
- বগুড়ায় বিমানবন্দরের পাশাপাশি হচ্ছে ফ্লাইং একাডেমি
- দেশে ফিরল যুক্তরাষ্ট্র হত্যার শিকার লিমনের মরদেহ
- দেশের পথে জামিলের মরদেহ
- ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বৃষ্টির সম্ভাবনা
- ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির সতর্কতা, নদীবন্দরে সংকেত জারি
- নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ