1. »
  2. অর্থ বাণিজ্য

২৪ ঘন্টার ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ১০:৪৪ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ১০:৪৪ এএম

২৪ ঘন্টার ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়াল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২১ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায় বিক্রি হবে।

এর আগে গত ৬ মে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

চলতি বছর এ পর্যন্ত মোট ৬৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩৫ দফা বাড়ানো হয়েছে এবং ২৮ দফা কমানো হয়েছে। গত ২০২৫ সালে সমন্বয় হয়েছিল ৯৩ বার — ৬৪ দফা বৃদ্ধি এবং ২৯ দফা হ্রাস।