দেশে ফিরছ যুক্তরাষ্ট্রে নির্মম হত্যার শিকার বৃষ্টির মরদেহ
শুক্রবার, ৮ মে, ২০২৬ ১০:১৭ এএম | আপডেট: শুক্রবার, ৮ মে, ২০২৬ ১০:১৮ এএম
যুক্তরাষ্ট্রে নির্মম হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ অবশেষে দেশে ফিরছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে মরদেহ পাঠানো হয়েছে। দুবাই হয়ে শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে তা ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
মরদেহ পাঠানোর পুরো প্রক্রিয়া তদারকি করেন মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রতিনিধি। বৃষ্টি ও একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পাঠানোর সমস্ত খরচ বহন করছে বাংলাদেশ সরকার।
গত ১ মে হিলসবোরো কাউন্টির শেরিফ অফিস বৃষ্টির মরদেহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করার পরপরই ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস, মায়ামি কনস্যুলেট, মৃতের পরিবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সমন্বিত প্রচেষ্টায় দ্রুততার সঙ্গে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এর আগে বৃহস্পতিবার দুপুরে টাম্পার ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, মায়ামি কনস্যুলেটের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
এদিকে এই মর্মান্তিক পরিণতির মধ্যেও একটি সম্মানজনক স্বীকৃতি আসছে দুই তরুণ গবেষকের জন্য। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি — উভয়কেই মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ ৮ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই সম্মাননা তুলে দেওয়া হবে। নিহত দুজনের পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করতে মায়ামি কনস্যুলেটের একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থাকবেন।
আরও পড়ুন
- হরমুজ প্রণালিতে ইরানের হামলায় পিছু হঠল মার্কিন ডেস্ট্রয়ার
- তামিলনাড়ু রাজনীতিতে তীব্র সংকট, বিজয়ের দলের ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি
- আন্দামানে ট্রলারডুবিতে ৬২ বাংলাদেশিসহ নিখোঁজ ২৬৪
- ইরান সংকট দ্রুতiই শেষ হবে : ট্রাম্প
- ভারতে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা
- ইরানে সামরিক অভিযান শেষের ঘোষণা যুক্তরাষ্ট্রের
- হত্যার শিকার দুই বাংলাদেশি শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট দিচ্ছে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়
- পদত্যাগ না করার ঘোষণা মমতার, ভরাডুবির জন্য দুষলেন নির্বাচন কমিশনকে