দেশে ফিরল বৃষ্টির মরদেহ, দাফন হবে মাদারিপুরে
শনিবার, ৯ মে, ২০২৬ ১১:১৭ এএম | আপডেট: শনিবার, ৯ মে, ২০২৬ ১১:১৭ এএম
যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে।
শনিবার সকাল ৯টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় আসে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃষ্টির মরদেহ তার গ্রামের বাড়ি মাদারিপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুরে দাফন করা হবে বলে জানা গেছে।
গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী — নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল আহমেদ লিমন — একসঙ্গে নিখোঁজ হন। পরদিন তাদের এক বন্ধু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তদন্ত শুরু হয়। পরে পুলিশ নিশ্চিত করে, দুজনই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ঘটনায় লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৬ মে টাম্পার ইসলামিক সোসাইটি অব টাম্পা বে মসজিদে বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। এর আগে ৪ মে লিমনের মরদেহ ঢাকায় পৌঁছায়।
আরও পড়ুন
- প্রকল্পের উদ্বৃত্ত ১ কোটি ২২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও
- কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির কঠোর অবস্থান
- তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা
- ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা
- ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- নরসিংদীতে শিশুর পা মোচড়ানোর অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
- রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০
- আন্দোলনের মাঝে উসকানি, সামাজিক মাধ্যমে ভুয়া পোস্টের ছড়াছড়ি