পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু
শনিবার, ৯ মে, ২০২৬ ১১:৩৬ এএম | আপডেট: শনিবার, ৯ মে, ২০২৬ ১১:৩৬ এএম
ভারতের পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবারের মতো বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে আজ শনিবার শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী।
স্থানীয় সময় সকাল ১০টায় কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় এই শপথগ্রহণ অনুষ্ঠান।
এর আগে শুক্রবার কলকাতার নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজেপির ২০৭ জন জয়ী বিধায়কদের সঙ্গে বৈঠক শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা দেন। বৈঠকে আটটি প্রস্তাব এলেও সবগুলোতেই ছিল একটিই নাম — শুভেন্দু অধিকারী।
এবারের বিধানসভা নির্বাচনে শুভেন্দু নন্দীগ্রাম ও ভবানীপুর — উভয় আসনেই জয়লাভ করেন। ভবানীপুরে তিনি বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন।
আজকের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ এবং দেশের অন্তত ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানস্থল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে ৩৫টি সেক্টরে ভাগ করে প্রায় চার হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
মূল মঞ্চে রাখা হয় বড় আকারের দুর্গামূর্তি এবং বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির নানা প্রতিকৃতি দিয়ে সাজানো হয় পুরো মঞ্চ এলাকা। দর্শনার্থীদের জন্য ছিল ঝালমুড়ি, রসগোল্লা ও সন্দেশসহ বিভিন্ন বাঙালি খাবারের স্টল।
শপথ নেওয়ার আগে শুভেন্দু জানান, ক্ষমতায় গিয়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তে অবসরপ্রাপ্ত বিচারক কমিশন গঠন করা হবে এবং সন্দেশখালি ও আরজি কর কাণ্ডের তদন্তেও কমিশন বসবে।
আরও পড়ুন
- হরমুজ প্রণালিতে ইরানের হামলায় পিছু হঠল মার্কিন ডেস্ট্রয়ার
- তামিলনাড়ু রাজনীতিতে তীব্র সংকট, বিজয়ের দলের ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি
- দেশে ফিরছ যুক্তরাষ্ট্রে নির্মম হত্যার শিকার বৃষ্টির মরদেহ
- আন্দামানে ট্রলারডুবিতে ৬২ বাংলাদেশিসহ নিখোঁজ ২৬৪
- ইরান সংকট দ্রুতiই শেষ হবে : ট্রাম্প
- ভারতে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা
- ইরানে সামরিক অভিযান শেষের ঘোষণা যুক্তরাষ্ট্রের
- হত্যার শিকার দুই বাংলাদেশি শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট দিচ্ছে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়