বিএনপিসহ দলের তিন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী
শনিবার, ৯ মে, ২০২৬ ০২:২১ পিএম | আপডেট: শনিবার, ৯ মে, ২০২৬ ০২:৫২ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং তিনটি অঙ্গসংগঠনের জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বসেছেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার বেলা পৌনে ১১টায় ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে দিনব্যাপী এই রুদ্ধদ্বার সভা শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত তারেক রহমান এবং বিশেষ অতিথি হিসেবে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এছাড়া স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এ জেড এম জাহিদ হোসেনও সভায় অংশ নিচ্ছেন।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে তারেক রহমানের এটিই প্রথম আনুষ্ঠানিক মতবিনিময়।
রুহুল কবির রিজভী জানান, সভায় দলের নির্বাচনি ইশতেহার ও সরকারের পরিকল্পনা নেতাদের সামনে তুলে ধরা হবে। পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম নিয়েও আলোচনা হবে।
আরও পড়ুন
- দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
- রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে যেকোনো সময় প্রস্তুত ইসি: সিইসি
- বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ
- হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
- দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রথম আসরের পর্দা নামছে আজ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
- মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনে ক্রীড়ায় জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী