লোহাগাড়ায় মুখোমুখি বাস সংঘর্ষে নিহত ৪, আহত ১৫
শনিবার, ৯ মে, ২০২৬ ০২:৫১ পিএম | আপডেট: শনিবার, ৯ মে, ২০২৬ ০২:৫১ পিএম
চট্টগ্রামের লোহাগাড়ায় একই কোম্পানির দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে হোটেল ফোর সিজনের সামনে এ দুর্ঘটনা ঘটে। লোহাগাড়া থানার ওসি মো. আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী একটি মারসা পরিবহণের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একই কোম্পানির কক্সবাজারগামী বাসের সংঘর্ষ হয়। এতে কক্সবাজারগামী বাসটি সড়কের পূর্ব পাশের একটি দোকানে ঢুকে পড়ে। দুটি বাসের সামনের অংশই দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। ঘটনাস্থল থেকে একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহতদের উপজেলার বিভিন্ন হাসপাতালে পাঠানো হলে লোহাগাড়া ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার জেরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাস দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দীন চৌধুরী জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন
- সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
- পূর্বাচলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই তরুণ ছাত্রের প্রাণহানি
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালকসহ নিহত ২
- সিরাজগঞ্জে বাসের চাকা ফেটে ব্রিজে ধাক্কা, নিহত ৩
- রাজশাহীতে সিএনজি-ভটভটির সংঘর্ষ, নিহত ৩
- তুরাগে গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ
- পুরান ঢাকায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ৩ জন দগ্ধ
- রাজধানীতে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ