উত্তর-পূর্বাঞ্চলের পাঁচ নদী এখনো বিপদসীমার ওপরে
রবিবার, ১০ মে, ২০২৬ ১১:১৪ এএম | আপডেট: রবিবার, ১০ মে, ২০২৬ ১১:১৪ এএম
উত্তর-পূর্বাঞ্চলের তিন জেলার পাঁচটি নদীর পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার (১০ মে) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।
পাউবো জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলে উল্লেখযোগ্য বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি। তবে আজ সকাল ৯টার তথ্য অনুযায়ী হাওর বেসিনের তিনটি জেলার পাঁচটি নদীর পাঁচটি স্টেশন প্রাক-মৌসুমি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এর মধ্যে সুনামগঞ্জ জেলার নলজুর নদীর পানি স্থিতিশীল থেকে ৫০ সেন্টিমিটার ওপরে (জগন্নাথপুর), নেত্রকোনা জেলার সোমেশ্বরী নদীর পানি ৬ সেন্টিমিটার কমে ১৯ সেন্টিমিটার ওপরে (কলমাকান্দা), ভুগাই-কংশ নদীর পানি ৩ সেন্টিমিটার কমে ১৮ সেন্টিমিটার ওপরে (জারিয়াজঞ্জাইল), মগরা নদীর পানি ৪ সেন্টিমিটার কমে ৫৫ সেন্টিমিটার ওপরে (নেত্রকোনা) এবং হবিগঞ্জ জেলার সুতাং নদীর পানি ৭ সেন্টিমিটার বেড়ে ১১ সেন্টিমিটার ওপরে (সুতাং রেল-ব্রিজ) প্রবাহিত হচ্ছে।
এছাড়া সুনামগঞ্জের হাওর অঞ্চলে নদীগুলোর পানির সমতল ঘণ্টায় শূন্য থেকে ১ সেন্টিমিটার হারে ধীরগতিতে কমছে বলে জানিয়েছে পাউবো।
আরও পড়ুন
- গাজীপুরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজনের মৃত্যু, পিকআপে আগুন
- আট অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
- দেশে ফিরল বৃষ্টির মরদেহ, দাফন হবে মাদারিপুরে
- চৌদ্দগ্রামে ব্যারিকেড দিয়ে কোরবানির ১০ গরু লুট, চালক-হেলপার আহত
- খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
- ১১ বছরের মাদরাসাছাত্রী অন্তঃসত্ত্বা: আভিযুক্ত শিক্ষক গ্রেফতার
- উত্তর-পূর্বাঞ্চলে সাত নদী বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা
- বগুড়ায় বিমানবন্দরের পাশাপাশি হচ্ছে ফ্লাইং একাডেমি