জাতীয় ঐক্যের ডাক মমতার
রবিবার, ১০ মে, ২০২৬ ১১:২৭ এএম | আপডেট: রবিবার, ১০ মে, ২০২৬ ১১:২৭ এএম
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কাছে পরাজয়ের পর জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে বাম, অতিবামসহ সব রাজনৈতিক দল নিয়ে নতুন মঞ্চ গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি।
কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে বিজেপি সরকারের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের দিনেই কালীঘাটে নিজের বাড়িতে রবীন্দ্রজয়ন্তী পালন অনুষ্ঠান থেকে এই জোটের আহ্বান জানান মমতা।
মমতা বলেন, চারদিকে সন্ত্রাসের বজ্রাঘাত চলছে। আমি সব রাজনৈতিক দল, ছাত্র-যুব সংগঠন ও এনজিও সবাইকে নিয়ে বিজেপির বিরুদ্ধে একটা মঞ্চ গড়তে চাই। বাম, অতিবাম, যেকোনো জাতীয় দল — যে যেখানে আছেন, আসুন জোট বাঁধি।
বিজেপিকে প্রথম শত্রু উল্লেখ করে তিনি বলেন, রবীন্দ্রনাথের সামনে দাঁড়িয়ে এই আবেদন রাখলাম। শত্রুর শত্রু আমার বন্ধু। রাজনৈতিকভাবে শত্রুকে মোকাবেলায় সবাইকে প্রস্তুত হতে হবে।
উল্লেখ্য, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে বিজেপি ২০৭টি আসনে জয়ী হয়েছে। তৃণমূল পেয়েছে ৮০টি আসন। ভোটের হারে বিজেপি পেয়েছে ৪৫.৮৪ শতাংশ এবং তৃণমূল ৪০.৮০ শতাংশ। এছাড়া কংগ্রেস দুটি, সিপিএম একটি, আইএসএফ একটি এবং আমজনতা উন্নয়ন পার্টি দুটি আসনে জয়ী হয়েছে।
আরও পড়ুন
- মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই যা বললেন বিজয়
- পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু
- হরমুজ প্রণালিতে ইরানের হামলায় পিছু হঠল মার্কিন ডেস্ট্রয়ার
- তামিলনাড়ু রাজনীতিতে তীব্র সংকট, বিজয়ের দলের ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি
- দেশে ফিরছ যুক্তরাষ্ট্রে নির্মম হত্যার শিকার বৃষ্টির মরদেহ
- আন্দামানে ট্রলারডুবিতে ৬২ বাংলাদেশিসহ নিখোঁজ ২৬৪
- ইরান সংকট দ্রুতiই শেষ হবে : ট্রাম্প
- ভারতে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা