'পুলিশের পদ চিরস্থায়ী নয়', দুর্নীতিতে আপসহীন থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
সোমবার, ১১ মে, ২০২৬ ১২:৫৩ পিএম | আপডেট: সোমবার, ১১ মে, ২০২৬ ১২:৫৩ পিএম
সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয় — পুলিশ সপ্তাহ উপলক্ষে এমন কথা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১১ মে) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের সাফল্যের জন্য নিরপেক্ষ পুলিশ প্রশাসনের কোনো বিকল্প নেই।
পুলিশের উদ্দেশে প্রধানমন্ত্রী স্পষ্ট বলেন, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো আপস চলবে না। যে দলের লোকই এতে জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শান্তি বজায় রাখা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব এবং তা সুষ্ঠুভাবে পালন করতে হবে বলেও তিনি নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, পুলিশ যদি দায়িত্ব পালনে সক্ষমতার প্রমাণ রাখতে পারে, তাহলে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হবে।
আরও পড়ুন
- দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
- রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে যেকোনো সময় প্রস্তুত ইসি: সিইসি
- বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ
- হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
- দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রথম আসরের পর্দা নামছে আজ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
- মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনে ক্রীড়ায় জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী