বেইজিংয়ে ট্রাম্প-শি বৈঠক শুরু
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ১০:১৪ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ১০:১৪ এএম
ইরানের সঙ্গে উত্তেজনা এবং ওয়াশিংটন-বেইজিং বাণিজ্য দ্বন্দ্বের মধ্যে বৃহস্পতিবার (১৪ মে) সকালে বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে মুখোমুখি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বিশাল কনফারেন্স রুমে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির শীর্ষ নেতাদের এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, বৈঠকে ট্রাম্পের সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট।
তবে চীনা প্রতিনিধি দলের সদস্যদের তালিকা এখনও প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন
- বাংলাদেশকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে দেখছে জাপান: তাকাইচি
- ভারতে এলোপাথাড়ি গুলিবর্ষণে নিহত ৫
- হরমুজ প্রণালিতে কুয়েতি তেলবাহী ট্যাংকারে হামলা
- সৌদিতে আরামকোর তেল স্থাপনায় ড্রোন হামলা, নিহত ২
- মোদির বাসভবনের কাছে ঐতিহাসিক মসজিদ উচ্ছেদের নোটিশ
- ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা-লুটপাট, সেনা মোতায়েন
- ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫০, আহত দুই শতাধিক
- সৌদি আরবে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২