ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি চার ভাইয়ের মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ১১:২৮ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ১১:২৮ এএম
ওমানের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের একই পরিবারের চার সহোদরের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ।
বুধবার (১৩ মে) সকাল ৮টার দিকে স্থানীয়রা গাড়িতে তাদের অচেতন অবস্থায় দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকেই মৃত অবস্থায় উদ্ধার করে।
নিহতরা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকার রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম। জীবিকার সন্ধানে একে একে ওমানে পাড়ি জমিয়েছিলেন আপন এই চার ভাই। মৃত্যুর আগের দিন এক ভাইয়ের বিয়ের কেনাকাটা করতে বের হয়েছিলেন তারা। খুব শিগগিরই দুই ভাইয়ের দেশে ফেরার কথা ছিল।
মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক ধারণা, ক্লান্ত অবস্থায় গাড়িতে এসি চালিয়ে ঘুমিয়ে পড়েছিলেন তারা এবং এসির গ্যাস লিকেজ বা বিষক্রিয়াজনিত কারণে মৃত্যু হয়ে থাকতে পারে। তদন্ত চলছে বলে জানিয়েছে ওমান পুলিশ। বর্তমানে চার ভাইয়ের মরদেহ রোস্তাক থানার হেফাজতে রয়েছে এবং মাস্কাটে নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন
- তৃতীয়বারের মতো খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
- সারাদেশে বিশেষ অভিযানে নামছে র্যাব
- সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক
- বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ
- ঢাকায় আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা
- রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যা: ইয়াবা সেবনে বাধা দেওয়াই হলো কাল
- ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮