যানজট সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠক
শুক্রবার, ১৫ মে, ২০২৬ ১০:০৭ এএম | আপডেট: শুক্রবার, ১৫ মে, ২০২৬ ১০:০৭ এএম
রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সংকট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অংশগ্রহণ করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সংসদ সদস্য অ্যাডভোকেট শিমুল বিশ্বাস।
এটি ঢাকার যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক ধারাবাহিক বৈঠকের দ্বিতীয় পর্যায়, যা সরকারের এই ইস্যুতে অগ্রাধিকারমূলক মনোযোগের প্রতিফলন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
পর্যবেক্ষকরা বলছেন, প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে এই ধারাবাহিক বৈঠক ইঙ্গিত দিচ্ছে যে সরকার ঢাকার যানজট সমস্যাকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সচেষ্ট।
আরও পড়ুন
- দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
- রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে যেকোনো সময় প্রস্তুত ইসি: সিইসি
- বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ
- হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
- দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রথম আসরের পর্দা নামছে আজ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
- মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনে ক্রীড়ায় জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী