1. »
  2. অর্থ বাণিজ্য

বিশ্ববাজারে বাড়ল জ্বালানির দাম

শুক্রবার, ১৫ মে, ২০২৬ ১১:১৬ এএম | আপডেট: শুক্রবার, ১৫ মে, ২০২৬ ১১:১৬ এএম

বিশ্ববাজারে বাড়ল জ্বালানির দাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে তেল কেনার আগ্রহ দেখিয়েছে চীন। 

এ ঘোষণার পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১ শতাংশের বেশি বেড়ে গেছে।

গ্রিনিচ মান সময় রাত ২টা ৫২ মিনিটে ব্রেন্ট ক্রুড তেলের ফিউচারের দাম ১ দশমিক ১৭ ডলার বা ১ দশমিক ১১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ৮৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১ দশমিক ১০ ডলার বা ১ দশমিক ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০২ দশমিক ২৭ ডলারে।

বিশেষজ্ঞরা বলছেন, শুধু চীনের তেল কেনার ঘোষণাই নয়, হরমুজ প্রণালীতে জাহাজ হামলা ও জাহাজ জব্দের আশঙ্কাও এই মূল্যবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। বৃহস্পতিবার ইরান থেকে প্রায় ৩০টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করার খবর পাওয়া গেলেও উদ্বেগ কাটেনি।

সূত্র: আল জাজিরা