কাল চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শুক্রবার, ১৫ মে, ২০২৬ ০২:৫৫ পিএম | আপডেট: শুক্রবার, ১৫ মে, ২০২৬ ০৪:১৯ পিএম
ফ্যামিলি কার্ড বিতরণ, পথসভা ও খাল খনন উদ্বোধনসহ বেশ কয়েকটি উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে আগামীকাল শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি সকালে
দিনব্যপই এই সফরে প্রধানমন্ত্রী সকালে গুলশানের নিজ বাসভবন থেকে যাত্রা শুরু করে সন্ধ্যায় আবার রাজধানীতে ফিরবেন।
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৮টায় সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। বেলা ১১টায় কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় যোগ দেবেন। এরপর বেলা সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তির টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারে খোর্দ্দ খাল পুনঃখনন উদ্বোধন করবেন। পরে দুপুর পৌনে ২টায় চাঁদপুর সদরের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন তিনি।
দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউজে বিরতি শেষে বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সর্বশেষ বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে রওনা হবেন।
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ধারাবাহিক অংশ হিসেবেই মূলত প্রধানমন্ত্রীর এই সফরের আয়োজন করা হয়েছে। ক্ষমতা গ্রহণের অল্প সময়ের মধ্যেই ইশতেহারে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে সক্রিয় রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা, খেলোয়াড়দের বিশেষ ভাতা, খাল খনন ও বৃক্ষরোপণ এবং বিনামূল্যে নারী শিক্ষাসহ শিক্ষা খাতে বিশেষ গুরুত্বারোপসহ গুরুত্বপূর্ণ অনেক কর্মসূচি ইতোমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে।
এ নিয়ে দলীয় নেতাকর্মীসহ বিরোধী দলের নেতারাও তাঁর কাজের প্রশংসা করছেন। এ ছাড়া দেশ-বিদেশের বিভিন্ন মহলেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
আরও পড়ুন
- দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
- রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে যেকোনো সময় প্রস্তুত ইসি: সিইসি
- বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ
- হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
- দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রথম আসরের পর্দা নামছে আজ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
- মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনে ক্রীড়ায় জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী