সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শুক্রবার, ১৫ মে, ২০২৬ ০৪:১৯ পিএম | আপডেট: শুক্রবার, ১৫ মে, ২০২৬ ০৪:১৯ পিএম
“বাবা মারা গেছেন ছোটবেলায়, চার মাস আগে হারিয়েছে মাকেও– নানীর অন্যের বাড়িতে কাজের টাকায় কোনো রকমে চলছে এতিম দুই শিশুর জীবন”– শীর্ষক একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’–এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। অতঃপর প্রধানমন্ত্রী শিশু দু’টির খোঁজখবর ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে।
এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার দুপুরে (১৫ মে ২০২৬) সিরাজগঞ্জের সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে ‘আমরা বিএনপি পরিবার’–এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে ও সংগঠনটির উপদেষ্টা আবুল কাশেমের উপস্থিতিতে একটি প্রতিনিধি দল রায়হান ও রোহানের বাড়ি পরিদর্শন করে। এসময় সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন তারা।
‘আমরা বিএনপি পরিবার’–এর প্রতিনিধি দলটি শিশু দু’টির নিত্যপ্রয়োজনীয় খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ আবাসনের বিষয়ে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ গ্রহণ করে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে তাদের লেখাপড়ার জন্য এককালীন শিক্ষা বৃত্তিসহ ‘মাসিক শিক্ষা বৃত্তি’ও ঘোষণা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা, কাজিপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুস সালাম, বিএনপি নেতা হাসান, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ৯ বছর বয়সী রায়হান ও ৭ বছর বয়সী রোহান ছোটবেলাতেই বাবাকে হারায়। চার মাস আগে মায়ের মৃত্যুর পর তারা বর্তমানে বৃদ্ধ নানা আজিজুর রহমান ও নানী মালেকা বেগমের সাথে কষ্টে জীবনযাপন করছে। অর্থাভাবে তাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে এবং জরাজীর্ণ টিনের ঘরে দিন কাটছে।
আরও পড়ুন
- সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাল চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ঈদুল আজহায় বিআরটিসির স্পেশাল বাস সার্ভিস, টিকিট বিক্রি ১৭ মে
- যানজট সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠক
- ‘শিশু স্বর্গ মডেল’ বিষয়ক কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান
- ঈদের ট্রেন টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৪ মের টিকিট
- একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প
- চীনা প্রতিষ্ঠানের ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন পেল বাংলাদেশ