ডিএমপিতে রদবদল, রমনার নতুন ডিসি নিয়োগ
রবিবার, ১৭ মে, ২০২৬ ১০:৩৫ এএম | আপডেট: রবিবার, ১৭ মে, ২০২৬ ১০:৩৫ এএম
ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। নতুন আদেশ অনুযায়ী, রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ জাহিদুল ইসলাম।
শনিবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
একই আদেশে ট্রাফিক-অ্যাডমিন ও প্ল্যানিং অ্যান্ড রিসার্চ বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে মিনা মাহমুদকে। এর আগে রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালন করা মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে।
শেখ জাহিদুল ইসলাম সর্বশেষ নীলফামারী জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। গত ৫ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে নীলফামারী থেকে ডিএমপিতে বদলি করে।
অন্যদিকে মিনা মাহমুদ জয়পুরহাট জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। একই দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকেও ডিএমপিতে বদলির আদেশ দেয়।
আরও পড়ুন
- দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
- রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে যেকোনো সময় প্রস্তুত ইসি: সিইসি
- বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ
- হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
- দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রথম আসরের পর্দা নামছে আজ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
- মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনে ক্রীড়ায় জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী