মাদারীপুরে শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার
সোমবার, ১৮ মে, ২০২৬ ১০:২৮ এএম | আপডেট: সোমবার, ১৮ মে, ২০২৬ ১০:২৮ এএম
মাদারীপুরে এক আত্মীয়ের ভাড়া বাসা থেকে একটি শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৭ মে) দিবাগত মধ্যরাতে শহরের আমিরাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস (৩৮), তার স্ত্রী ইশা দাস (৩২) এবং তাদের ৮ মাসের শিশুসন্তান।
পুলিশ সূত্রে জানা যায়, আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় গত তিন বছর ধরে ভাড়া থাকছেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে চিন্ময় দাস তার পরিবার নিয়ে ওই বাড়িতে আসেন। পরে মধ্যরাতে মিষ্টি বাড়ৈর ফোন পেয়ে পুলিশ ঘরের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গণমাধ্যমে জানান, ঘটনার সময় মিষ্টি বাড়ৈ পাশের কক্ষে একা ছিলেন এবং তিনিই পুলিশকে খবর দেন। এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মিষ্টি বাড়ৈকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে।
উদ্ধার করা তিনটি মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
- তৃতীয়বারের মতো খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
- সারাদেশে বিশেষ অভিযানে নামছে র্যাব
- সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক
- বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ
- ঢাকায় আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা
- রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যা: ইয়াবা সেবনে বাধা দেওয়াই হলো কাল
- ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮