ঢাকার লেক ও খাল পরিষ্কারে উচ্চপর্যায়ের কমিটি গঠন
সোমবার, ১৮ মে, ২০২৬ ১০:৩২ এএম | আপডেট: সোমবার, ১৮ মে, ২০২৬ ১০:৩২ এএম
গুলশান ও বনানীসহ রাজধানীর লেকগুলো পরিচ্ছন্ন রাখতে এবং পানি প্রবাহ সচল করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্ব দেবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
গতকাল রোববার বিকেলে সচিবালয়ে ঢাকা মহানগরের জলাবদ্ধতা নিরসন, লেক ও খাল পরিষ্কার এবং নগর সৌন্দর্যবর্ধন বিষয়ক এক মতবিনিময় সভায় এই কমিটি গঠনের ঘোষণা দেন এলজিআরডি প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী জানান, লেকগুলোর সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতার জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে এবং আগামী ছয় মাসের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আসবে। আসন্ন ডেঙ্গু মৌসুমকে সামনে রেখে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
সভায় আরও সিদ্ধান্ত হয়, রেস্তোরাঁ, আবাসিক হোটেল ও ক্যাফেতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য র্যাম্প ও আলাদা টয়লেট স্থাপন বাধ্যতামূলক করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে তা না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল বা নবায়ন বন্ধ রাখা হবে।
পুরনো ভবনে ছয় মাসের মধ্যে সেপটিক ট্যাংক এবং দুই বছরের মধ্যে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপনের সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ঢাকার লেকগুলোকে আন্তঃসংযুক্ত করে ওয়াটার বাস চালু ও ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।
সভায় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী, স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, রাজউক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম এবং গুলশান, বনানী, ধানমন্ডি ও বারিধারা সোসাইটির সভাপতিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
- রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে যেকোনো সময় প্রস্তুত ইসি: সিইসি
- বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ
- হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
- দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রথম আসরের পর্দা নামছে আজ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
- মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনে ক্রীড়ায় জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী