খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড
বুধবার, ২০ মে, ২০২৬ ১০:৩০ এএম | আপডেট: বুধবার, ২০ মে, ২০২৬ ১০:৩০ এএম
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ভবনের তৃতীয় তলায় বুধবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে হাসপাতালের ইমার্জেন্সি অপারেশন থিয়েটার সংলগ্ন পোস্ট অপারেটিভ রুমে প্রথম আগুনের সূত্রপাত হয়।
আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়লে পোস্ট অপারেটিভ রুম ও অপারেশন থিয়েটারসহ আশেপাশের বিভিন্ন কক্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ সময় এসি ও অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের শব্দে পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী ও তাদের স্বজনরা প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও ছয়টি ইউনিট যোগ দিলে প্রায় সোয়া এক ঘণ্টার অবিরাম চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
আতঙ্কিত হয়ে তৃতীয় তলার জানালা থেকে লাফ দেওয়ার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। রোগী ও নার্সদের উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস কর্মীরাও আহত হন।
আহতদের মধ্যে হাসপাতালের দুই নার্স — রিপা ও শারমিনকে — বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও কয়েকজন আহতকে বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরকার মাসুদ গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূচনা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
আরও পড়ুন
- প্রকল্পের উদ্বৃত্ত ১ কোটি ২২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও
- কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির কঠোর অবস্থান
- তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা
- ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা
- ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- নরসিংদীতে শিশুর পা মোচড়ানোর অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
- রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০
- আন্দোলনের মাঝে উসকানি, সামাজিক মাধ্যমে ভুয়া পোস্টের ছড়াছড়ি