দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সংকেত
বুধবার, ২০ মে, ২০২৬ ১০:৩২ এএম | আপডেট: বুধবার, ২০ মে, ২০২৬ ১০:৩২ এএম
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় আজ দুপুর ১টার মধ্যে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ বুধবার সকাল ৭টা ১০ মিনিটে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য জারি করা বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর পাশাপাশি বৃষ্টি ও বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত সারা দেশের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
এদিকে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভিন্ন চিত্র বিরাজ করছে। নোয়াখালী, খুলনা, বাগেরহাট ও যশোর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ এখনও অব্যাহত রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আপাতত প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, বজ্রপাতের ঝুঁকি থাকায় এই সময়ে খোলা মাঠে অবস্থান, নদীপথে চলাচল এবং গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকা জরুরি।
আরও পড়ুন
- খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড
- হাটের বাইরে পশু রাখা যাবে না: ডিএমপি কমিশনার
- চট্টগ্রামে মিছিল-মিটিং-সমাবেশ নিষিদ্ধ
- মাদারীপুরে শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার
- ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি চার ভাইয়ের মরদেহ উদ্ধার
- টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু
- ঈদুল আজহার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু, শতভাগ অনলাইনে
- ঈদুল আজহা পর্যন্ত বাড়ল ব্যবসাপ্রতিষ্ঠানের খোলার সময়