1. »
  2. অর্থ বাণিজ্য

কমল স্বর্ণের দাম

বুধবার, ২০ মে, ২০২৬ ১০:৫২ এএম | আপডেট: বুধবার, ২০ মে, ২০২৬ ১০:৫২ এএম

কমল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

 আজ বুধবার সকালে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এবারের সমন্বয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের দাম ২ হাজার ৯৯ টাকা কমে হয়েছে ২ লাখ ২৫ হাজার ৩৩২ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৮০৮ টাকা কমে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ হাজার ৪৫৮ টাকা কমে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকায় নামে এসেছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য হ্রাসের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এটি টানা তৃতীয় দফা মূল্য হ্রাস। এর আগে গত ১৫ মে ২ হাজার ২১৫ টাকা এবং ১৬ মে ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছিল। তিন দফায় মিলিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম সর্বমোট ৮ হাজার ৭৪৭ টাকা কমল।

এদিকে স্বর্ণের দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৬৫৭ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৪১ টাকায় অপরিবর্তিত রয়েছে।